হামলায় মাথা ফাটল ঢাকা কলেজের শিক্ষার্থীর

news-image

নিজস্ব প্রতিবেদক.: রাজধানীর জিগাতলার ঢাকা কলেজের কয়েক জন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।

হামলার খবর জানতে পেরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। তবে কারা এ হামলা করেছে তা জানা যায়নি।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ টি এম মইনুল হোসেন বলেন, ‘আমরা একজন শিক্ষার্থীর সন্ধান পেয়েছি যার মাথায় আঘাত লেগেছে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান