হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের ছাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাকায় পিষ্ট হয়ে তিতুমীর কলেজের ছাত্রী সাদিয়া আফরিন উর্মি (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আত্মীয় মোটরসাইকেলচালক নাজমুল (২৫)।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঊর্মিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন উর্মি। দুর্ঘটনায় আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

উর্মির দুলাভাই আজমল হোসেন সাংবাদিকদের বলেন, উর্মি ও নাজমুল সম্পর্কে বেয়াই-বেয়াইন। তারা মোটরসাইকেল নিয়ে বের হলেছিলেন। বিকেলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় বাসের ধাক্কায় ছিটকে পড়েন উর্মি। এ সময় আরেকটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। সেখান থেকে তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেছেন। আর নাজমুলের চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, তিতুমীর কলেজের ছাত্রীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার