হাথুরু চান পারফর্ম করেই নেতৃত্বে আসুক তরুণরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : এক যুগ ধরে সিনিয়র ক্রিকেটাররাই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। তবে সময়ের পরিক্রমায় তারা এখন রয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। যে কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাচ্ছেন নতুনদের মধ্য থেকেই নেতৃত্বের দায়িত্ব দিতে।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে ইংল্যান্ড সিরিজের আগে কথা বলেছেন হাথুরু। সেখানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা (নতুন নেতৃত্ব) চ্যালেঞ্জ না, দায়িত্ব। আমরা জানি চারজন সিনিয়র ১৫-১৭ বছর ধরে খেলছে। তারা আরও ১০ বছর খেলবে না। আমাদের এখনই পরের প্রজন্মের নেতৃত্ব তুলে আনতে হবে। আমাদের তুলতে হবে না। ভালো পারফরম্যান্স ও আচরণের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের তুলে আনবে।’

তিনি আরও বলেন, ‘লিটন, মিরাজ ও শান্ত ওখানে ছিল। তাসকিন, ফিজও (মুস্তাফিজ) ছিল জিমে। অ্যাটিচিউড, নিজেদের প্রস্তুত করা ও ড্রেসিংরুমে আচরণের দিক থেকে তারা এখন অনেক এগিয়েছে। পারফরম্যান্সের দিক থেকেও তারা বাংলাদেশ ক্রিকেটের পরের ধাপের নেতৃত্ব দিতে সক্ষম।’

পরিবারই হাথুরুর শক্তির জায়গা উল্লেখ করে টাইগার কোচ বলেন, ‘মানুষ কী চিন্তা করে সেটা ভেবে লাভ নেই। আমার একটা শক্তির জায়গা হচ্ছে, আমি জানি কী চাই। আমি সেটার পেছনেই যাই, যেটা আমি চাই। নিজের ঠিক বিশ্বাসের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ছোটবেলা থেকেই এটা আমার শক্তির জায়গা। আমার বাবা ছিলেন সেনাবাহিনীতে আর মা নার্স। শুরুতে আর্মি বাবার কঠোরতা দেখেছি, পরে নার্স মায়ের কোমলতা। আমার ধরন মনে হয় ওখানেই গড়ে উঠেছে। আমি মানুষের সঙ্গে সৎ থাকি। যা ঘটে, তাই বলি।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান