হাথুরুসিংহে কোচ হলেন ওয়ার্নারদের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ, শ্রীলঙ্কা ঘুরে আবারও অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক দল নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে ফিরে গেলেন চন্ডিকা হাথুরুসিংহে। সে দলের সহকারি ও ব্যাটিং কোচ হয়েছেন তিনি। ২০১৪ সালে বাংলাদেশের হেড কোচ পদে দায়িত্ব নেওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের সহকারি কোচই ছিলেন হাথুরুসিংহে, তাদের বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের কোচ হিসেবে। এরপর বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেছেন, তবে দুই দল থেকেই তিনি চলে গেছেন বিতর্কের জন্ম দিয়ে।

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের মত তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ নিয়েই কাজ করবেন চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, শন অ্যাবটদের তালিম দেওয়ার কাজ করেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

নাথান লায়ন, ড্যানিয়ল ফ্যালিনসদের দায়িত্ব স্পিন কোচ অ্যান্টনি ক্লার্কের। প্রধান কোচ হিসেবে আছেন ফিল জ্যাকস।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ছিলেন হাথুরুসিংহে, তবে দক্ষিণ আফ্রিকা সফরের পর কিছুটা হুট করেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পান, তবে ২০১৯ বিশ্বকাপের সময়ই হাথুরুসিংহেকে বরখাস্ত করে শ্রীলঙ্কা। তবে দলের সঙ্গে ছিলেন তিনি ঠিকই। ক্ষতিপূরণের জন্য আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, অবশেষে ২০২০ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা।

যদিও বাংলাদেশের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গো নিয়োগ পাওয়ার আগে হাথুরুসিংহের আবারও বাংলাদেশে ফিরে আসার একটা গুঞ্জনও উঠেছিল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ