হাথুরুকে নিয়ে ধোঁয়াশা নেই, ২১ এপ্রিল রাতে ফিরছেন ঢাকায়

news-image

ক্রীড়া প্রতিবেদক : পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন।

কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়ে গেলো। একটি টেলিভিশন চ্যানেলে নিউজ হলো, দেশে ফিরে যাওয়া বাংলাদেশ হেড কোচ হাথুরুসিংহে নাকি আর ফিরে আসবেন না।

যদিও পরে নানা সূত্রেই নিশ্চিত হওয়া গেছে, খবরটি সঠিক নয়। তবে বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অবশেষে আজ বুধবার বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক ও জাতীয় দল পরিচালনা পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুসের কথায় বোঝা গেলো, হাথুরুর দেশে না ফেরার সংবাদদটা ঠিক নয়। গুজব। তাই তারা মানে বিসিবি কোনো বিবৃতিও দেয়নি।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? বুঝলাম না। আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি। তাহলে ধোঁয়াশা কোথায়? এটা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। আমরা কোনো স্টেটমেন্ট দেইনি। এই দায়ভার আমাদের নয়।’

জালাল জানান, জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সব বিদেশি কোচিং স্টাফই আসবেন। হাথুরুসিংহেও চলে আসবেন।

ক্রিকেট অপস চেয়ারম্যান বলেন, ‘আমরা আগেও মিডিয়ায় বলেছি, আমাদের হেড কোচ ২১ এপ্রিল রাতে আসবেন। ২২-২৩ তারিখ থেকে বেশিরভাগ কোচকে পাওয়া যাবে। এরইমধ্যে আপনারা দেখেছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ চলে এসেছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমরা স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছি। তারও চলে আসার কথা। বাকি যারা আছেন তারাও ২৩ এপ্রিলের মধ্যে চলে আসবেন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার