হাত ঘষলেই আসবে টাকা

Takaডেস্ক রিপোর্ট : ক্রেডিট কার্ডের দরকার এবার ফুরোবে৷ এমন ব্যবস্থা আসছে যার মাধ্যমে হাত ঘষেই প্রয়োজনীয় পেমেন্ট মিটিয়ে দেয়া যাবে অনায়সে৷নতুন এই বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে হাতের শিরা স্ক্যান করে সেকেন্ডের ভেতর একজনের টাকা পেমেন্ট হয়ে যাবে৷
সাধারণত আঙুলের ছাপের মতোই একাধিক লোকের হাতের শিরা একই রকম হয় না৷কুইক্সটার নামে একটি সংস্থা এই কাজের জন্য ১৫টি মেশিন বানিয়েছে যা সুইডেনের লুইন্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা রয়েছে৷ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফেড্রিক লিফল্যান্ড একজন ইঞ্জিনিয়ার৷
তিনি দাবি করেন, এই ব্যবস্থায় কোনও রকম জালিয়াতি সম্ভব নয়৷এই পদ্ধতিতে কেউ কোনো সুপার মার্কেটে গেলে তিনি প্রথমে তার ফোনের শেষ চারটি সংখ্যা বলবেন তারপর সেন্সরের উপর হাত রাখতে হবে৷এরপর পাঁচ সেকেন্ডের মধ্যে প্রয়োজনীয় লেনদেন হয়ে যাবে৷
অবশ্য এই পদ্ধতিতে পেমেন্ট করতে চাইলে ওই ব্যক্তির নাম, ফোন নম্বর এবং সামাজিক সুরক্ষা নম্বর নথিভুক্ত করতে হবে ৷এজন্য ওই ব্যক্তির হাতের তালু তিনবার স্ক্যান করাতে হবে এবং এজন্য কুইক্সটার ওয়েবসাইটে ‘অ্যাক্টিভেশন লিংক’ নিতে হবে৷বাংলামেইল

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার