হাতে ২০০ টাকার চুড়ি, ‘কাঁচাবাদাম গার্ল’-এর জন্মদিনে হাজির উরফি

news-image

অনলাইন ডেস্ক : নিত্য নতুন পোশাকের ককটেল বির্তকিত মন্তব্যের জন্য বার বার দৃষ্টি আর্কষণ করেন উরফি জাভেদ। এবার শিরোনামে উরফির চুড়ি। কিন্তু কী এমন ছিল উরফির চুড়িতে? কোথায় যাচ্ছেন উরফি সেই চুড়ি পরে?

বুধবার ছিল লক আপ খ্যাত অঞ্জলি অরোরার জন্মদিন। সেই উপলক্ষে মুম্বাই শহরে এক বড়সড় পার্টি দেন অঞ্জলি। সেখানেই নিমন্ত্রিত ছিলেন উরফি। সম্প্রতি ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানে একসঙ্গে তাল মেলাতে দেখা যায় বির্তকিত দুই কন্যাকে। এই গানে তাদের দুজনের যুগলবন্দি নিমেষে ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই এ মুহূর্তে উরফি-অঞ্জলি একে অপরের প্রিয় বান্ধবী।

অঞ্জলি জন্মদিনে উরফি পোশাকে যেমন চমক ছিল ততটাই চমক ছিল তার চুড়িতে। কারণ উরফির পরনে সবুজ আঁটোসাটো পোশাকের সঙ্গে হাতে ছিল দস্তানা। তার ওপরই অভিনেত্রী পরেছিলেন সোনালি রঙের চূড়া। তার পোশাকের সঙ্গে একেবারে মানানসই ওই চূড়া দেখে ফটো-শিকারিরাও উরফির তারিফ না করে থাকতে পারেননি। সেই মুহূর্তে উরফির জবাব শুনে হতবাক হন অনেকে। পাশাপাশি তার সততার জন্য প্রশংসায় ভরিয়ে দেন সবাই।

উরফি বলেন, ‘এটা মাত্র ২০০ টাকার চূড়া।’ সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান