হাতে চোট পেয়ে আহত মিমি

news-image

বিনোদন ডেস্ক : হাতে চোট পেয়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন।

চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে।

আর্মস্লিং পরে হাসিমুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গে লিখেছেন, কিছু দিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সেভাবে যায় না।

সতীর্থ থেকে অনুরাগী, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি অভিনীত ছবিটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান