হাতিরঝিলের মঞ্চে জেমস-হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। কনসার্ট মাতাতে তাদের জুড়ি নেই। এক মঞ্চে বহু কনসার্টে তাদের দেখা গেছে। তবে মাঝে বেশ লম্বা বিরতি। সে বিরতি কাটিয়ে আবার একই আয়োজনে গান গাইতে যাচ্ছেন নন্দিত এই দুই তারকা। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়ক এসআই টুটুলও।

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’ গাইবেন তারা। এটি সবার জন্য উন্মুক্ত।

হাসান বলেন, ‘করোনার কারণে অনেক দিন কোনো কনসার্টে অংশ নিতে পারিনি। আবারও শ্রোতাদের কাছে ফিরছি। ভালোই লাগছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে গান করব। যে জন্য আনন্দ আরও বেড়েছে। আশা করি, একটি জমজমাট কনসার্ট উপহার দিতে পারব।’

নগর বাউল’খ্যাত জেমসের সঙ্গে একই মঞ্চে কত দিন পর গান গাইতে যাচ্ছেন হাসান, সেটা নিশ্চিত করে বলতে না পারলেও আনুমানিক দুই বছর হবে বলে ধারণা করছেন তিনি।

এদিকে, বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত ১৬ দিনব্যাপী ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান