হাজারীবাগে দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারীবাগের গোদিঘর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হাসিনা বেগম (২৫) এবং তার দুই শিশুসন্তান সিয়াম (৭ মাস) ও সাদিয়া (৩ বছর)।

হাজারীবাগ থানার এসআই নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই জনের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসিনা বেগমের স্বামী সাদ্দাম হোসেন পুলিশকে জানান, তিনি প্রাইভেটকারের চালক। বাচ্চার ঠান্ডা লাগাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন মেঝেতে দুই বাচ্চা অচেতন অবস্থায় পড়ে আছে। আর হাসিনা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

এসআই নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আমরা দুজনের হাসিনা বেগম ও শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসি। আর অচেতন অবস্থায় শিশু সাদিয়াকে স্থানীয়রা ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুই শিশুকে চেতনানাশক কিছু খাইয়ে ও নারী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরবাচামাড়া গ্রামে। তারা গোদিঘর এলাকার ২২৭ নাম্বার বাসায় ভাড়া থাকতেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার