হাওরে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিঠামইন হাওরে ভ্রমণ শেষে ফেরার পথে করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে ওই তরুণকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে।

নিখোঁজ ওই ছাত্রলীগ নেতার নাম মো. হাবিবুল্লাহ হাবিব (২৮)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক ও একই ইউনিয়নের মারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিব তার সাত বন্ধুর সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে যান। সারা দিন মিঠামইনের সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যায় তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসেছিলেন হাবিবুল্লাহ। পরে হাওরে ট্রলারটি ঘোরানোর সময় পড়ে যান তিনি। তৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ হাবিবুল্লাহর বন্ধুরা চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ বলেন, ‘হাবিবুল্লাহর বন্ধুদের ভাষ্য, মিঠামইন হাওর থেকে বালিখলা ঘাটে ফেরার পথে করিমগঞ্জের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে। হাবিবুল্লাহ যখন ট্রলার থেকে পড়ে যান, তখন প্রচণ্ড বাতাস ছিল।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে ওই রাতেই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ ওই তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান