হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হারাল রোনালদোর ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শিরোপা প্রত্যাশি ইয়র্গেন ক্লপের শিষ্যরা এখনও প্রথম জয়ের খোঁজে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জয় পায় এরিক টেন হাগের শিষ্যরা।

সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে জেডন স্যানচো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস রাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

ক্রিস্টিয়ানো রোনালদো ৮৬তম মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন। যদিও এই সময়ে কোনো ম্যাজিক দেখাতে পারেননি তিনি। তবে দল পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।

এর আগে লিগের প্রথম দুই রাউন্ডে লিভারপুল করেছিল দুটি ড্র আর ইউনাইটেড হেরেছিল দুটিতেই।

৩ পয়েন্টে পয়েন্ট টেবিলে ১৯ থেকে ১৪ নম্বরে উঠেছে ইউনাইটেড। লিভারপুল ২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৬ নম্বরে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান