হাইকোর্ট সেই এরশাদ আলীকে পুলিশে দিল

news-image

নিজস্ব প্রতিবেদক : এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় রিকশাচালক থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া এরশাদ আলী আগাম জামিন নিতে গতকাল মঙ্গলবার হাইকোর্টে হাজির হন। আদালত জামিন না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এরশাদ আলীকে পরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে দুর্নীতি দমন করপোরেশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ মো. জাকির হোসেন।

এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীর বিরুদ্ধে ২০২০ সালের ৮ জুন মামলা করে দুদক। এরশাদ গ্রুপের স্বত্বাধিকারী মো. এরশাদ আলীসহ ১৭ জনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, প্রতারণার আশ্রয় নিয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে এরশাদ গ্রুপ স্বেচ্ছায়-স্বজ্ঞানে জাল ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে। তারা সাতটি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করে। এজাহার অনুযায়ী, এ ঋণের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের সঠিক তদারকি ছিল না। জালিয়াতির অভিযোগ ওঠায় এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী ও

তার ভাই ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের অবৈধ সম্পদেরও অনুসন্ধান করছে দুদক। রাজশাহী মহানগরীর রিকশাচালক থেকে রিকশাচালকের সর্দার হওয়া এরশাদ আলী অবৈধভাবে পদ্মার বালু উত্তোলন, বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহসহ বিভিন্ন উপায়ে বিপুল অর্থবিত্তের মালিক বনে যান বলে অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার