হল্যান্ড থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো নতুন অতিথি

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম চিড়িয়াখানায় হল্যান্ড থেকে আনা হয়েছে ছয়টি করে ক্যাঙারু ও লামা। শুক্রবার দুটি পুরুষ ও চারটি স্ত্রী ক্যাঙারু এবং একই অনুপাতে লামা চিড়িয়াখানায় এসে পৌঁছায়। প্রথম দিনেই প্রাণীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ভোরে প্রাণীগুলো আসার পর সকাল ১০টার দিকে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। বিদেশ থেকে আনা এসব প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করবে। চিড়িয়াখানার রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে এসব প্রাণী।

তিনি আরও জানান, শুক্রবার বন্ধের দিন হওয়ায় চিড়িয়াখানায় নতুন ক্যাঙারু ও লামা আসার খবরে অনেক দর্শনার্থী এসেছে। বেশিরভাগ দর্শনার্থীই নতুন প্রাণীর খাঁচার চারপাশে দীর্ঘক্ষণ ছিল। অনেকে মোবাইল ফোনে এসব প্রাণীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় পার করে।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির ৬ শতাধিক পশুপাখি রয়েছে বলেও জানান শাহাদাত হোসেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান