হলগুলোতে হয়রানি না করতে উপাচার্যকে অনুরোধ

news-image

ডেস্ক রিপোর্ট : হলগুলোতে কাউকে যেন হয়রানি করা না হয় সে দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জানের সঙ্গে দেখা করতে গিয়ে এ দাবি জানায় তারা।

এ সময় কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের নির্ভয়ে হলে থাকতে পারা, ক্যাম্পাস বহিরাগতমুক্ত করা, অতিরিক্ত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে গেট করার দাবি জানায় কমিটির সদস্যরা।

http://www.amaderbrahmanbaria.org/bd/2018/04/12/320109/

কাউকে হয়রানি করা হবে না বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন। উপাচার্য তাদেরকে বহিরাগতমুক্ত করতে ব্যবস্থা নিবেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করবেন বলেও আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে কেন্দ্রীয় কমিটি উপাচার্যের বাসায় হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুখ হাসান, নুরুল হক প্রমুখ।-এনটিভি

 

http://www.amaderbrahmanbaria.org/bd/2018/04/12/320112/

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার