হবিগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙলের প্রার্থী

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-২ আসনে (বানিয়াচং-আজমিরিগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল। সোমবার (১ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

শংকর পাল বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে। আছে ক্ষমতাসীনদের পেশিশক্তির প্রভাব। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ-সংঘাত চলছে তাতে নিজের ও সমর্থকদের জানমাল রক্ষা করা কঠিন। তাই বানিয়াচং-আজমিরীগঞ্জে প্রচারণা থেকে বিরত রয়েছি। ইতোমধ্যে সমর্থকদের লাঙল ছাড়া তাদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টি জানিয়েছেন বলে তিনি জানান।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালোবাসি বলে এখনো দল করি। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সমর্থিত পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই। তাহলে দলের অবস্থান কোথায় থাকলো? আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যাবে না।

তিনি বলেন, গত নির্বাচনে আমার এজেন্টকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। কোনো কারণ ছাড়াই দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর জবাব আজও পাইনি। এবারের নির্বাচনেও যে তা হবে না এর নিশ্চিয়তা কোথায়?

শংকর পাল বলেন, সম্প্রতি হবিগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময়কালে বলেছি- নির্বাচন করতে প্রার্থী হইনি। সাক্ষী হয়ে দেখতে চাই আপনারা কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছেন। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

এই আসনে বর্তমানে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের (নৌকা) ময়েজ উদ্দিন শরীফ, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের (মিনার) শেখ হিফজুর রহমান, জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) সোহাগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) মোহাম্মদ আব্দুল হামিদ, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) খায়রুল আলম, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) জিয়াউর রশীদ ও স্বতন্ত্র (ঈগল) আব্দুল মজিদ খান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান