হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সিওমারা কাস্ত্রোর শপথ গ্রহণ

news-image

অনলাইন ডেস্ক : হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি। খবর আল-জাজিরার।

৬২ বছর বয়সী সিওমারা কাস্ত্রো বিচারপতি কারলা রোমোরোর সামনে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে আইনসভা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে তার পছন্দের তালিকায় থাকা লুইস লেদন্দো উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ এবং তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ বিশ্বের অনেক স্বনামধন্য ব্যক্তি।

তেগুসিগালপা ন্যাশনাল স্টেডিয়ামে দেওয়া প্রথম আনুষ্ঠানিক ভাষণে সিওমারা হন্ডুরাসের চলমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান ব্যবস্থার উন্নতির জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

গত নভেম্বরে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের ইতি ঘটিয়ে জয় লাভ করেন সিওমারা কাস্ত্রো। ২০০৯ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্ট হিসেবে উৎখাতের পর ন্যাশনাল পার্টির শাসন শুরু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার