হত্যা মামলায় বিএনপি নেতাসহ ১১ জনের যাবজ্জীবন

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় শাজাহান নামের এক ব্যক্তিকে হত্যার ২০ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রশিদুল জন মৃধাসহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। সাজা পাওয়া আসামিরা হলেন, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম রশিদ মৃধা, একই ইউনিয়নের মহিষবাথান গ্রামের বিপ্লব মিয়া, রাসেল, জুয়েল প্রামানিক, দক্ষিণভাগ গ্রামের সবুজ আকন্দ ও উজ্জল আকন্দ, আব্দুল মান্নান, পিলু খন্দকার, মোখলেছার রহমান মুকুল, আব্দুল হামিদ খোকা আকন্দ এবং জাহেদুর রহমান। ১১ জন আসামির মধ্যে বিপ্লব, রাসেল ও জুয়েল প্রামানিক পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালে শেখেরকোলা ইউপি নির্বাচনে বিএনপি নেতা রশিদ মৃধা হরিণ প্রতীকে এবং আব্দুস সাত্তার খা চেয়ার প্রতীকে চে বাদি মাহমুদুর রহমানের ভাই শাজাহান আলী ও ওই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে রাস্তায় দেখে রশিদ মৃধা ভোট না দেওয়ায় তাদের গালাগাল করেন। এ ঘটনায় তারা প্রতিবাদ করলে রশিদ চেয়ারম্যান ও অন্য আসামিরা তাদের ওপরে হামলা চালায়। তাদের মারধর করায় শাজাহান ও মান্নান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন শাজাহান মারা যান।

য়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রশিদ মৃধা নির্বাচিত হন। তিনি পরের দিন মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাৎ করতে বের হন।

সন্ধ্যায় তারা দক্ষিণভাগ গ্রামে পৌঁছালে মামলাররাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জানান, মামলায় ওই ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ১১ আসামির মধ্যে ৮ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। রায়ে পলাতক ৩ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান