হত্যার ৬০ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনভর অপেক্ষার পর শূন্যহাতে ফিরেছেন দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মিনহাজুল ইসলামের পরিবার। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শূন্য রেখায় বিজিবি-বিএসএফ বৈঠক হলেও তাতে লাশ শনাক্ত ছাড়া আর কোনো কিছু মেলেনি।

এদিকে হত্যার ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ ফেরত না দেয়ায় নিহত মিনারের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল থেকে বিজিবির দাইনুর সীমান্ত ফাঁড়ির সামনে অপেক্ষা করতে থাকে নিহত মিনহাজের পরিবারসহ এলাকাবাসী। বিকেল পর্যন্ত লোকজন লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সকালে দীর্ঘ সময় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে শুধুমাত্র লাশ শনাক্ত করা হয়।

পরে জানা যায়, বিকেলে লাশ ফেরত দেওয়া হবে। বিকেল ৫টায় বিজিবির একাধিক সূত্র জানায়, শনিবার আর লাশ ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছু জানানো হয়নি।

বিকেল ৫টার পর শূন্যহাতে ফিরে আসে স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের মহিলা সদস্য রুমানা পারভীন বলেন, ‘আমরা বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। লাশ দ্রুত হস্তান্তরে আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

নিহত মিনহাজের বাবা বলেন, ‘আমার ছেলেটা কী অপরাধ করলো জানি না। তাকে মেরে ফেলা হলো। এখন লাশটা রেখে ভারতের কী লাভ? আমরা আমাদের কলিজার টুকরাকে পেলে অন্তত দাফনটা করতে পারবো। বিএসএফ কেন এই তালবাহানা করছে? আমরা চাই-দ্রুত ছেলের লাশ ফেরত দেওয়া হোক।’

নিহত মিনহাজের চাচাতো ভাই রুবেল হাসান বলেন, ‘আমার ভাইকে বিএসএফ হত্যা করে ভারতে নিয়ে গেছে। এত সময় পার হয়ে গেল, কিন্তু তার লাশটা ফেরত দিলো না এখনো। আমরা এর বিচার চাই এবং আমার ভাইয়ের লাশ তাড়াতাড়ি ফেরত চাই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৪/১ নম্বর মেইন পিলারের কাছে কচ্ছপের শুঁটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার