হতাশ, উইকেট ভালো ছিল : সোহান

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের উইকেটে শুরুতে ব্যাট করা একটু কঠিন। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সাবলীল শুরু করেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তারপরও তাসকিন-নাসুমরা পাকিস্তানকে ১৬৭ রানে আটকায়।

লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ওপেনিংয়ে মোটামুটি শুরু, মিডল অর্ডারে লিটন-আফিফের দৃঢ়তার পরও হঠাৎ ধসে বড় ব্যবধানে হেরে যাওয়ায় হতাশ সাকিব আল হাসানের বিশ্রামে দলকে নেতৃত্ব দেওয়া সোহান।

ম্যাচ শেষে উইকেটরক্ষক এই ব্যাটার বলেন, ‘হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। বোলাররা ভালো করেছে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে। মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।’

পাকিস্তান অধিনায়ক বাবর জানান, ব্যাট হাতে তাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করা। তাদের ওই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। বোলাররা নিউজিল্যান্ডের খোলা গ্যালারির মাঠে বাতাসের সুবিধা নিতে পেরেছেন, ‘এখানে বাতাস গুরুত্বপূর্ণ বিষয়। বোলাররা যার সুবিধা নিতে পেরেছে।’

পাকিস্তান শনিবারই ত্রিদেশীয় এই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর রোববার স্বাগতিক কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে একাদশে ঢুকতে পারেন নিয়মিত অধিনায়ক সাকিব।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান