হঠাৎ যে কারণে সৌদিতে জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শুক্রবার আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার থেকেই সৌদিতে আরব লিগের শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এ সম্মেলনে জেলেনস্কি যোগ দেবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।শুক্রবার এক টুইট বার্তায় জেলেনস্কি লিখেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদারে সৌদি আরবে আমার প্রথম সফর।

জেলেনস্কি আরও বলেছেন, তিনি ক্রিমিয়া এবং অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলে রাজনৈতিক বন্দি, জনগণের প্রত্যাবর্তন, শান্তি সূত্র ও শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং আমরা আমাদের সহযোগিতাকে একটি নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত।

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে যোগদান ছাড়াও জেলেনস্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দেশটির বিভিন্ন আরও নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান