হঠাৎ কলকাতায় পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি হঠাৎ করেই ভারতের কলকাতায় গেছেন। তবে নায়িকা হঠাৎ এই কলকাতা সফরের কোনো কারণ গণমাধ্যমকে জানাননি।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, কলকাতায় চিকিৎসা করাতে গেছেন পরী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কলকাতা শহরের পাঁচতারা হোটেল বেঙ্গল তাজ তিলোত্তমায় উঠেছেন নায়িকা।

এ নিয়ে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরীমনি। ছবিগুলোতে দেখা গেছে, হলুদ রঙা টপ আর কালো ব্রালেট পরেছেন তিনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। ছবিগুলোর উপর লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভাল ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জন্মদিন পালনের সময় লুঙ্গি জাতীয় পোশাক পরায় সমালোচিত হয়েছেন এই ঢালিউড সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ছবিগুলো। সাথে হাজার হাজার বিভিন্ন রকম নীতিবাচক কমেন্টের বন্যা বয়ে যায়। অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন পরীমনি।

হেটার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীমনির জীবনে ঘটে গেছে আরও ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর গত কয়েক মাস আগেই মাদককাণ্ডে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। ২৬ দিন জেলেও কাটাতে হয়েছে তাকে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই পুরোদমে কাজে ফিরেছেন নায়িকা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার