হজ নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ল

news-image

হজ নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুসারে আজ ছিল নিবন্ধনের শেষ দিন।সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) নেতাদের যৌথ বৈঠকে নিবন্ধন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধানে এক সপ্তাহ সময় বাড়ানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেইন সোমবার সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, হজ নিবন্ধন নিয়ে সৃষ্ট জটিলতা বিষয়ে ধর্মমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। হজ নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ এজেন্সিগুলো আগামীকাল থেকেই নিবন্ধন শুরু করবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি হাবের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে তাদের ওপর হজ নিবন্ধন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সার্বিক দায়িত্ব দেয়া হয়। কমিটির সদস্যরা আজ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন। বৈঠকে ২৩ এপ্রিল পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করার সিদ্ধান্তের পাশাপাশি হাবের বিভিন্ন দাবি দাওয়া সক্রিয় বিবেচনা ও ২৩ এপ্রিল ওই সব ব্যাপারে আবার সভা করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ছাড়াও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন (এমপি), ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) মো. হাফিজউদ্দিন, যুগ্ম সচিব (উন্নয়ন) মো. হাফিজুর রহমান,  যুগ্ম সচিব (সংস্থা) এ টি  এম আমিনউল্লাহ নুরী ও পরিচালক (হজ) মো. সাইফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার