হজে যেতে পাসপোর্টের মেয়াদ লাগবে ৪ জানুয়ারি পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি সরকারের নীতি অনুযায়ী চলতি বছর হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আজ সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে কী করণীয় তাও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করে তথ্য হালনাগাদ করবেন। একই সঙ্গে যারা প্রাক নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। তবে অবশ্যই পাসর্পোটের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। সময় স্বল্পতার কারণে এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতার কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর কার্যক্রম ব্যহত হবে না।

হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত ছাপা স্টিকার সংযুক্ত করতে হবে। তা সম্ভব না হলে, কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করতে পারে সৌদি কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার