হজে গিয়ে সৌদি আরবে আরও ২ বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন, কুমিল্লার ধনপুর গ্রামের ৫৪ বছর বয়সী রামুজা বেগম এবং জয়পুরহাট সদরের ৬৩ বছর বয়সী হেলাল উদ্দিন মোল্লা।

আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এবারের হজে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর খবর এলো। হজে গিয়ে ১১ জুন সৌদি আরবে মারা যান মো. জাহাঙ্গীর কবির (৫৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এরপর ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন। তার বয়স ৬৪ বছর। বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

এদিকে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

বাংলাদেশে থেকে এবার ১২৮টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি ও ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে সৌদি আরব যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান