হজযাত্রীদের বিমান ভাড়া ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।

এবার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এ থেকে কমিয়ে কমিটি বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

সূত্র জানায়, বৈঠকে পবিত্র হজ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর আগেই বিমান ভাড়া বাড়ানোর যৌক্তিকতা সম্পর্কে জানতে চেয়েছিল কমিটি। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, জ্বালানি তেলের মূল্য, বিমান পরিচালনার ব্যয় ও কর বৃদ্ধি, একমুখী পরিবহনসহ নানা কারণে বিমান ভাড়া বাড়াতে হয়েছে। ২০২২ সালে হজের সময় ডলারের বিনিময় হার ৮৫ টাকা ১০ পয়সা হলেও এ বছর তা হয়েছে ১০৬ টাকা। বিমানের জ্বালানি তেলের দামও গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। ফলে বিমানের ভাড়া বেড়েছে। তবে আলোচনা শেষে কমিটি বিমান ভাড়া কমানোর সুপারিশ করে।

এ ছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, তাতে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, বিমানের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হজ পবিত্র ধর্মীয় বিষয়। এখানে ব্যবসা বা লাভের চিন্তার সুযোগ নেই। প্রয়োজনে বিমান ভাড়ায় ভর্তুকি দেওয়া যায়।

তিনি আরও বলেন, হাজিদের সহায়তার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের পাঠানোর নজির রয়েছে। কিন্তু তাঁরা যাওয়ার পর কোনো কাজ করেন না। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সচেতন হতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার