সড়ক দুর্ঘটনায় সুশান্তের পরিবারের ৫ জন নিহত

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু নিয়ে আজও জলঘোলা কমেনি। আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সেই ক্ষত না শুকাতেই এলো আরেক দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে বিহারের লাখিসারাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়া এই অভিনেতার দুই ভাগনের মৃত্যু হয়েছে।

মৃতের তালিকায় লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।

ভয়ঙ্কর এ দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মারা গেছেন গাড়িচালক, গুরুতর আহত আরও চারজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয়জনকে ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে জামুইখেরা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে দুর্ঘটনা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান