স্যামসাংয়ের স্যাটেলাইট বাড়ির উঠানে পড়ল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুট করেই বাড়ির উঠানে একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেন ন্যান্সি মাম্বি। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের প্রত্যন্ত সাগিনাও কাউন্টিতে বাস করেন। রোববার সকালে তিনি তার ঘোড়াগুলোকে খামার থেকে বের করতে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই তিনি দেখেন যে, তার বাড়ির উঠানে কিছু একটা পড়ে আছে।

কাছে গিয়ে তিনি বুঝতে পারেন যে, এটি একটি স্যাটেলাইটের অংশ বিশেষ। এই স্যাটেলাইটটি হয়তো স্যামসাংয়ের ‘স্পেসসেলফি’র জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। কারণ এতে স্যামসাংয়ের লোগো ছিল। মাম্বির উঠান থেকে ওই স্যাটেলাইটটি সরিয়ে নেয়া হবে বলে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে।

ন্যান্সি মাম্বি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তাকে স্যাটেলাইটটি দেখিয়ে বলতে শোনা গেছে যে, আপনারা কখনওই ধারণা করতে পারবেন না যে কি ঘটতে যাচ্ছে।

তিনি বলেন, এই ছোট্ট শিশুটি (স্যাটলাইটের ধ্বংসাবশেষ) আকাশ থেকে আমাদের উঠানে পড়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে একটি বিকট শব্দ শুনতে পান মাম্বি। এরপরেই তিনি স্যাটেলাইটটি তার উঠানে পড়ে থাকতে দেখেন। তিনি তখন ঘোড়াগুলিকে বাইরে বের করছিলেন।

মাম্বি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের কোনো ঘোড়াই তখন বাইরে ছিল না। আর ওই স্যাটেলাইটটিও আমাদের বাড়ির ওপর পড়েনি। এটি উঠানে পড়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছেন তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার