স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

news-image

সাভার প্রতিনিধি : স্বাধীনতার ৫১তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মহান বিজয় দিবসকে সামনে রেখে পুরো সৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এখন জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা, সিড়িতে রং তুলির আচড়ে সাজিয়ে তুলার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ।

সরেজমিনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারসহ সৌধের বিভিন্ন স্থাপনা এবং সিড়িতে রং করা হচ্ছে। স্মৃতিসৌধের ভেতরে বাহারি ফুলের চারা দিয়ে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আলোকসজ্জার বাতি সংযোজন করা হচ্ছে। শতাধিক শ্রমিক মিলে স্মৃতিসৌধের লেকের পার সংস্কারের পাশাপাশি পানি পরিষ্কার করার কাজ করছেন।

স্মৃতিসৌধের ৮৪ একর জায়গার বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার এবং সিমেন্ট দিয়ে বিভিন্ন জায়গা মেরামত করা হচ্ছে। এছাড়া সৌধ এলাকার চারদিকে কয়েকশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে টেকনিশিয়ান লোকজন। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে স্মৃতিসৌধ এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতের দোকানগুলো তুলে দেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সবর উপস্থিত দেখা গেছে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত দেড় মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের কাজ পুরোপুরি শেষ।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সবুর খান বলেন, ইতিমধ্যে সৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। আমরা ২৪ ঘণ্টা সৌধ এলাকা মনিটরিং করছি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার