স্মার্ট বাংলাদেশ মানে কিন্তু সুন্দর জামা কাপড় পরা নয় : দীপু মনি

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বাংলাদেশ গড়বার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ, মানে কিন্তু সুন্দর জামা কাপড় পরা নয়। স্মার্ট বাংলাদেশ হলো সব নাগরিক স্মার্ট হবে। চিন্তায়, কাজে, হৃদয়ে, সহমর্মিতায়, পরমতসহিষ্ণুতা, দক্ষতায়, বিজ্ঞান ও প্রযুক্তি, মানুষের পাশে দাঁড়ানো মানবিকতায় ও সততায় স্মার্ট। তাহলেই স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি ও সমাজ তৈরি হবে। বঙ্গবন্ধুর কন্যার সেই ধারণা থেকেই আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (৩ জুন) বিকেলে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণা করে উদ্ভাবন বাড়াতে হবে। একই সঙ্গে উদ্ভাবনের বাস্তব প্রয়োগ এবং তা মানবকল্যাণের জন্য নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করবে সারা বিশ্ব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ প্রমুখ।

বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে চাঁদপুর জেলা প্রশাসন, তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর আগে শুক্রবার (২ জুন) সকাল ১০টায় একই বিদ্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার