স্মার্টফোন থেকে দূরে ২ বছর, পরীক্ষায় দেশসেরা

news-image

নিউজ ডেস্ক।। দুই বছর ছিলেন স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে। মুখগুজে সারাদিন যে বই পড়তেন, তাও নয়। দিনে ৭-৮ ঘণ্টা পড়াশোনা করেছেন। এতেই বাজিমাত। ডাক্তার হওয়ার পরীক্ষায় দেশসেরা হয়েছেন নলিন খান্ডেলওয়াল।

বুধবার ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রেন্স টেস্ট বা এনইইটি পরীক্ষার প্রকাশিত ফলে নলিন প্রথম স্থান অধিকার করেন। তার প্রাপ্ত নম্বর ৭০১। শতাংশ হিসেবে যা দাঁড়ায় ৯৯.৯৯৯৯২৯১।

এমন সাফল্যের রহস্য কী? ১৭ বছরের নলিন জানান, আমি রোজ ৭-৮ ঘণ্টা পড়াশোনা করতাম। কোন বিষয়ে মনে দ্বিধা থাকলে সঙ্গে সঙ্গে শিক্ষকদের সহযোগিতা নিতাম। শেষ দুই বছর নিজের কাছে স্মার্টফোন ছিল না। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলাম না।

রাজস্থানের সিকার জেলাতেই পড়াশোনা নলিনের। মা-বাবা দুজনেই ডাক্তার। নলিন জানান, মা-বাবার সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার