স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে নির্মাতাদের টিপস

news-image

স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে হলে কয়েকটি টিপস নিতে হবে আপনাকে। এখানে দেওয়া হয়েছে এমনই ৫টি টিপস। মোবাইলের ব্যাটারি নির্মাতারাই দিয়েছেন এসব টিপস।



১. বেশি গরম হতে দেবেন না : লিথিয়াম-আয়ন ব্যাটারির সবচেয়ে বড় শত্রু তাপ। গেম খেলা বা ভারী অ্যাপে কাজ করা অবস্থায় চার্জ দেবেন না। এতে বেশ গরম হয়ে যাবে স্মার্টফোন।



২. চার্জিংয়ের সময় কাজ নয় : স্মার্টফোনটি যখন চার্জ দেবেন তখন কোনরকম কাজই করবেন না। কারণ ব্যস্ত থাকা অবস্থায় ব্যাটারি থেকে কিছু চার্জ ক্ষয় হতেই থাকবে। সেই অবস্থায় চার্জ দিতে থাকলে ব্যাটারির চার্জ গ্রহণে একটি সাইকেল পূর্ণ হবে না। এতে উল্টো ব্যাটারির ক্ষতি।



৩. অন্য চার্জার ব্যবহার করবেন না : প্রতিটি মোবাইলের সঙ্গে যে চার্জার দেওয়া হয় সেটাই ব্যবহার করা উচিত। উচ্চা কারেন্টের চার্জার স্মার্টফোনের জন্যে ক্ষতিকর হতে পারে। আবার আধুনিক অনেক স্মার্টফোনে দ্রুত চার্জের ব্যবস্থা আছে। এগুলো যেকোনো চার্জারে চার্জ দেওয়া উচিত নয়।



৪. শূন্য এবং ১০০ এর প্রয়োজন নেই : ব্যাটারি শূন্য শতাংশ না হলে যে চার্জ দেওয়ার প্রয়োজন নেই, তা নয়। আবার চার্জ শতভাগ না হওয়া পর্যন্ত যে মোবাইল চার্জারে লাগিয়ে রাখতে হবে তাও ঠিক নয়। তা ছাড়া ব্যাটারির চার্জ শূন্যতে আসতে দেওয়াও ঠিক নয়।



৫. সারা রাত চার্জ নয় : অনেকে রাতে ঘুমানোর আগে চার্জারে মোবাইল দিয়ে তা সকালে খোলেন। এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। পূর্ণ চার্জ হওয়ার পর ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তাই অযথা চার্জারে স্মার্টফোনটি দিয়ে রাখার মানে নেই।



প্রতিটি ব্যাটারির নির্দিষ্ট আয়ু আছে। ওপরের টিপসগুলোর মাধ্যমে একে পূর্ণ আয়ুষ্কাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু অন্যথা ব্যাটারিা আরো আগে নষ্ট হয়ে যেতে পারে। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার