স্মার্টফোনের নতুন প্রসেসর

1791c1b5c4349c64912c80ad3a126ade-procecor

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য সম্প্রতি উন্নত কম্পিউটিং পারফরম্যান্স, উন্নত গ্রাফিকস সুবিধার নতুন প্রসেসর ব্লু প্রিন্ট তৈরি করেছে যুক্তরাজ্যের সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার নির্মাতা এআরএম হোল্ডিংস। খবর রয়টার্সের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে এআরএমের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট নন্দন নায়ামপালি জানিয়েছেন, ২০১৪ সালের তৈরি চিপগুলোর তুলনায় এআরএমের নতুন চিপগুলো সাড়ে তিনগুণ উন্নত পারফরম্যান্স দেখাতে সক্ষম। এ প্রসেসর এমনভাবে নকশা করা হয়েছে, যাতে ৭৫ শতাংশ কম শক্তি খরচ করে এবং স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ না হয়।

নন্দন আরও জানিয়েছেন, কর্টেক্স-এ ৭২ কম্পিউটিং হর্স পাওয়ার বেড়ে যাওয়ায় স্মার্টফোন ও ট্যাবলেটে ইন্টারনেট সুবিধা ছাড়াই ভয়েস অ্যানালাইসিস বা কণ্ঠস্বর বিশ্লেষণ করার মতো জটিল কম্পিউটিং কাজগুলো করা যাবে। বর্তমানে এই জটিল কম্পিউটিং কাজগুলো প্রসেসরের পরিবর্তে ইন্টারনেটের সাহায্য নিয়ে আমাজন, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারের ওপর নির্ভর করে সম্পাদন করতে হয়। এই প্রসেসরের কল্যাণে নিজের স্মার্টফোন থেকেই ইন্টারনেটের সাহায্য ছাড়া জটিল কাজ করা যাবে। ২০১৬ সাল নাগাদ এই প্রসেসর বাজারে আসবে।

চীনের রকচিপ, তাইওয়ানের মিডিয়াটেকের মতো ১০টি প্রতিষ্ঠান নতুন এই প্রসেসর প্রযুক্তির জন্য লাইসেন্স করে নিয়েছে।

এত দিন নিজস্ব চিপ তৈরির পরিবর্তে এআরএম তাদের প্রসেসর প্রযুক্তির লাইসেন্স অন্যান্য সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিল। এআরএমের এই প্রযুক্তি ব্যবহার করে কোয়ালকম, স্যামসাং এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠান। চিপ বিক্রির ওপরে নির্দিষ্ট রয়্যালটি পায় এআরএম। স্মার্টফোন বাজারের আধিপত্য বেড়ে যাওয়ায় চীনের এআরএমের বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে অসন্তুষ্টিতে রয়েছেন। চীনা স্মার্টফোনগুলো যেখানে ২০০ ডলারের কমে কিনতে পাওয়া যায় সেখানে মার্কিন নির্মাতাদের পণ্য কিনতে হচ্ছে ৬০০ ডলারের বেশি দামে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার