স্মার্টফোন আপনার কেমন সঙ্গী?

c59d273ba83fbc19a53bb6ac267e7d6f-18লাইফস্টাইল ডেস্ক :আপনি কি প্রথম প্রথম স্মার্টফোন ব্যবহার করছেন? আপনার এই সঙ্গীকে নিয়ে খুব ব্যস্ত? তা প্রতিদিন কত সময় দেন? সপ্তাহে কতবার তাকান এর মনিটরের দিকে?

নতুন এক গবেষণায় বলা হয়েছে, বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারী সপ্তাহে অন্তত গড়ে দেড় হাজার বার এর মনিটরের দিকে তাকান। কখনো প্রিয়জনকে ফোন করেন কিংবা কল রিসিভ করেন। অথবা খুদে বার্তা পাঠান কিংবা তাঁদের কাছে আসা বার্তা পড়েন। কেউ বা ই-মেইল চেক করেন।

ব্রিটেনের দুই হাজার স্মার্টফোন ব্যবহারকারীর অভ্যাস নিয়ে চালানো গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণায় বলা হয়, নতুন নতুন স্মার্টফোন ব্যবহারকারীরা এমনকি ভোরে আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন। শুরু হয় তাঁদের স্মার্টফোনের ব্যবহার। তা চলে গড়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনেকে ঘুম থেকে উঠেই প্রথমে এই স্মার্টফোনে ই-মেইল চেক করেন। এ সংখ্যা ৪০ শতাংশ। প্রতি ১০০ জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে ৩১ জনের প্রতিদিনের প্রথম কাজ হলো সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক দেখা। প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, জনসমক্ষে মুঠোফোনটি ব্যবহার করে বোঝাতে চান তাঁরা ব্যস্ত আছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ১১ শতাংশ বলেন, তাঁরা ভোর ছয়টার আগে ঘুম থেকে জেগেই এর ব্যবহার শুরু করেন। ১৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা মধ্যরাত পর্যন্ত স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকেন। এরপর ঘুমুতে যান। সিডনি মর্নিং হেরাল্ড-এর এক খবরে এসব তথ্য প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, গবেষণায় অংশগ্রহণকারীদের মাত্র ১৬ শতাংশ স্মার্টফোনে পত্রিকা পড়েন। ৩৯ শতাংশের প্রথম কাজ হলো ই-মেইল চেক করা। আইএএনএস।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার