স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

news-image

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন খায়রুল হাসান জুয়েল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন গমন করায় তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। জুয়েল বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (২৫ মে) সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুয়েল এর আগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

খায়রুল হাসান জুয়েল শিক্ষাজীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে মাদারীপুর পৌরসভার একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার