স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : ৪২ তম বিশেষ বিসিএসে ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসককে স্বাস্থ্য¯ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সহকারী সার্জন পদে এসব ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি তাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তার নিয়োগ বাতিল হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।

এতে আরও বলা হয়, নতুন এসব ডাক্তারকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে তিনি যদি অনুপযুক্ত হন তাহলে তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে। প্রশিক্ষণ শুরু হওয়ার আগে তাকে জামানতসহ ৩০০ টাকার নন-জুড়িশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার