স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের মৃত্যুদণ্ড 

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুরের শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। নথি থেকে জানা যায়, পরকীয় প্রেমের জেরে শাহজাদপুরের বাড়াবিল গ্রামের জেলহকের ছেলে মনিরুলকে গত ২০১৯ সালের ৩ জুন পরিকল্পিতভাবে ঘুমের ওষধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রী মুক্তি খাতুন ও তার প্রেমিক সাইফুল। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান