স্বামী’ যশের সঙ্গে পূজা মণ্ডপে নুসরাত

news-image

‘বিনোদন ডেস্ক :এবারের পূজায় বেশ ভালো সময় কাটাচ্ছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। বিচারক হিসেবে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন। আবার একসঙ্গে ঢাকও বাজিয়েছেন। নুসরাতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ভিডিও।

নিখিল জৈনের সঙ্গে নুসরাতের মনোমালিন্যের খবর প্রকাশে আসার কিছুদিন পর থেকে যশ ও নুসরাতের নৈকট্যের খবর প্রকাশ্যে। এই গুঞ্জন আরও জোরালো হয় নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর। শোনা যায়, গোটা সময়টা নুসরাতের সঙ্গেই ছিলেন যশ। ছেলে ঈশানের জন্মের সময়ও নাকি হাসপাতালে ছিলেন যশ। ঈশানকে কোলে করে নিয়ে হাসপাতাল থেকে বের হন যশ। নিজে গাড়ি চালিয়ে নুসরাত ও ঈশানকে বাড়িতে নিয়ে যান। এরপরই ঈশানের বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসে। সেখানে ছেলের বাবা হিসেবে যশের নামই নথিভূক্ত করিয়েছেন নুসরাত।

পূজার সময় আর কোনও রাখঢাক নেই। যশের হাত ধরেই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। বেশ খোশমেজাজে রয়েছেন দুই তারকা। একসঙ্গে ঢাকও বাজিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নুসরাতের ফ্যান ক্লাব।

রবিবার ধুমধাম করে যশের জন্মদিন পালন করেছেন নুসরাত। সেখানে আবার যশ জন্য ‘হাজব্যান্ড’ ও ‘ড্যাড’ লেখা কেক আনেন অভিনেত্রী। তা কেটেই জন্মদিন পালন করেন যশ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেলিব্রেশনের ছবি শেয়ার করেন নুসরাত। তারপরই প্রশ্ন ওঠে, তাহলে কি যশের সঙ্গে গোপনে বিয়েটা সেরেই ফেলেছেন তারকা সাংসদ?

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার