স্বামীর সিনেমা দেখতে হলে অন্তঃসত্ত্বা পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ নিয়ে চলছে তুমুল আলোচনা। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

আজ শনিবার রাজধানীর মিরপুর-১-এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘পরাণ’র বিশেষ প্রদর্শনী। আর এ বিশেষ প্রদর্শনীতে স্বামী শরিফুল রাজের সঙ্গে সিনেমা দেখতে আসেন অন্তঃসত্ত্বা পরীমনি। পাশাপাশি দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করছেন অনেক তারকাশিল্পীরাও।

এর ক’দিন আগে সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমনির সঙ্গে সিনেমা হলে গিয়ে ‘পরাণ’ দেখবেন। পরীকে উদ্দেশ করে রাজের ভাষ্য, ‘তোমাকে নিয়ে “পরাণ” দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব।’

রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে আনন্দের ইমোজি দিয়েছিলেন। রাজকে শুভকামনা জানিয়ে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমনি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন তারা দুজন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান