স্বামীর বেতন জানতে চেয়ে তথ্য অধিকার আইনে মামলায় স্ত্রীর জয়

news-image

অনলাইন ডেস্ক : স্বামীর বেতন জানতে চেয়েছিলেন স্ত্রী। স্বামীকে বারবার জিজ্ঞেস করে জানতে পারেননি। আয়কর বিভাগ থেকেও সহযোগিতা করেনি। অবশেষে তথ্য অধিকার (আরটিআই) আইনে মামলা করেছেন ওই নারী। মামলায় জিতেও যান তিনি।

ভারতের তথ্য কমিশন সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সি (সিআইসি) আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওই নারীকে তার স্বামীর আয়ের যাবতীয় খুঁটিনাটি বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছেন আয়কর বিভাগকে।

মামলাকারী সঞ্জু গুপ্তা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরিলি জেলার বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বামীর বেতন জানতে চেয়ে প্রথমে আরটিআইয়ের আওতায় আয়কর দপ্তরে আবেদন করেছিলেন সঞ্জু। কিন্তু আয়কর দপ্তর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অনুমতি ছাড়া কোনো ব্যক্তির আয়ের বিবরণ অন্য কাউকে জানাতে রাজি হয়নি দপ্তর।

এরপর সঞ্জু ফাস্ট অ্যাপিলেট অথরিটিতে (এফএএ) আবেদন জানান। কিন্তু সেখানেও নাকচ করে দেওয়া হয় তার আবেদন।

দু’জায়গা থেকেই প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত আবেদন জানান সিআইসিতে। এ বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পুরনো কিছু রায় খতিয়ে দেখার পর অবশেষে গতকাল সোমবার সঞ্জুর পক্ষে রায় দেন সিআইসি।

সিআইসির রায়ে আয়কর দপ্তরকে বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সঞ্জুকে তার স্বামীর বেতন, অন্য কোনো উৎস থেকে তার আয় আছে কি না, তাকে কত কর দিতে হয় এসব খুঁটিনাটি তথ্য দিতে বলা হয়।

মূলত, বিবাহবিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির ভাগ চাইতে পারেন স্ত্রী। চাইলে স্বামীর কাছ থেকে তিনি খোরপোষও দাবি করতে পারেন। তাই সে সব ক্ষেত্রে স্বামীর আয় জানা স্ত্রীর পক্ষে প্রয়োজনীয় হয়ে ওঠে। তবে সঞ্জু গুপ্তার স্বামী কেন তাকে বেতনের পরিমাণ জানাতে চাননি, তা অবশ্য জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান