স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবেন কি না? জেনে নিন ইসলাম কি বলে

news-image

স্বামী যদি স্ত্রীকে চাকরির অনুমতি না দেন, তাহলে ওই স্ত্রী চাকরি করতে পারবেন না। এ ক্ষেত্রে চাকরির অনুমতি না দেওয়া স্বামীর জন্য জায়েজ রয়েছে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবেন না, এটি তার জন্য জায়েজ নেই। এই কাজটি স্ত্রী করলে তিনি গুনাহগার হবেন।
স্ত্রীকে যদি স্বামী চাকরির অনুমতি দেন, সে ক্ষেত্রে স্ত্রীর এই টাকা সম্পূর্ণ তাঁর স্ত্রীর মালিকানা সাব্যস্ত হবে। এই টাকা তিনি তাঁর বাবা-মা, আত্মীয়স্বজনকে দিতে পারবেন বা যেখানে খুশি সেখানে দান সদকাও করতে পারবেন।

এ ক্ষেত্রে স্বামী যদি পরামর্শদাতা হিসেবে কোনো পরামর্শ দিতে চান, তাহলে দিতে পারবেন। তবে স্বামীর এই পরামর্শ গ্রহণ করা স্ত্রীর জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। স্ত্রী স্বাধীনভাবে তাঁর নিজের টাকা খরচ করতে পারবেন।
যেহেতু স্বামী তাঁর স্ত্রীকে চাকরি করার অনুমতি দিয়েছেন, সুতরাং এই টাকা নিজের ইচ্ছামতো ব্যয় করা স্ত্রীর জন্য জায়েজ রয়েছে।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ দ‍র্শকের এক প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার