স্বাভাবিক সেক্সই আমার ফিটনেসের রহস্য’

news-image

বিনোদন প্রতিবেদক : গত দেড় দশকে গুয়েনেথ্ প্যালট্রোকে হলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে ধরা হয়। এরই মধ্যে অর্ধশত ছবিতে অসাধারণ অভিনয়-পারফরমেন্স দেখিয়েছেন তিনি। বিশেষ করে ‘আয়রনম্যান’ সিরিজের কয়েকটি ছবিতে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান প্যালট্রো। এর বাইরেও বিভিন্ন ছবিতে আবেদনময়ী সব চরিত্রে দেখা গেছে তাকে। অভিনয়ের বাইরেও হলিউডে শারীরিক সৌন্দর্যের বিস্ময় ধরা হয় তাকে। কারণ, ৪২ বছর বয়সী এ অভিনেত্রী শুরু থেকে একইভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন। তাই তো অন্য হলিউড অভিনেত্রীরাও প্যালট্রোর কাছ থেকে মুখিয়ে থাকেন ফিটনেস টিপস নেয়ার জন্য। এ কারণে বিভিন্ন সময়ে এ সম্পর্কিত বেশ কিছু বইও প্রকাশ করেছেন তিনি। তবে সম্প্রতি নিজের ফিটনেস রহস্য তিনি প্রকাশ করেছেন। আমেরিকান ম্যাগাজিনের চলতি ইস্যুর ‘ওমেন হেলথ’-এর কাভার মডেল হয়েছেন প্যালট্রো। এ ম্যাগাজিনে তিনি নগ্নভাবে নিজের শরীর প্রদর্শন করেছেন। পাশাপাশি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন তার ফিটনেসের মূল রহস্য হলো সেক্স। এমন বক্তব্যে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। তবে সত্যি কথা বলতে কার্পণ্য না করায় ভক্তমহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ ম্যাগাজিনে সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই ফিটনেস রহস্য জানতে চান আমার। এ সম্পর্কে সবারই জানার দরকার রয়েছে। কারণ স্বাস্থ্যই সব সুখের মূল। শারীরিক সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মিত সেক্সটা জরুরি। আর আমার ফিটনেসের মূল রহস্যও হলো সেক্স। কারণ, এটি আমাকে সব সময় উজ্জীবিত রাখে। ডায়েট ও জিম তো রয়েছেই। তবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সেক্স শারীরিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। তবে সেটা বিকৃত হলে হবে না। অবশ্যই স্বাভাবিক নিয়মে হতে হবে। এর পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী হতে হবে। ব্যাস, আপানিও হয়ে উঠতে পারবেন অসাধারণ ফিটনেসের অধিকারী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার