স্বাভাবিক জীবনের খোঁজে রিয়া চক্রবর্তী

news-image

নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন খুঁজছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। খুন ও মাদককাণ্ডের অভিযোগে হয়েছেন পুলিশি টানাহ্যাঁচড়ার শিকার। থাকতে হয়েছে হাজতেও।

এতো সব ঝামেলা পেরিয়ে এবার একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া। কাজও করছেন অল্পস্বল্প। সম্প্রতি ফারহান আখতার-শিবানী দাণ্ডেকরের বিয়েতে দেখাও গিয়েছে তাকে।

ভালবাসার মানুষকে হারানোর ব্যথা, পুলিশি টানাপড়েন এখন অতীত। দু’বছর বাদে এ বার নতুন বাড়ি ভাড়া খুঁজছেন রিয়া। বান্দ্রা এলাকায় বাড়ির সন্ধানে ঘুরতে দেখা গিয়েছে তাকে। শোনা যাচ্ছে, ওই এলাকারই এক নতুন বহুতলের এগারো তলায় ফ্ল্যাট ভাড়া নিতে পারেন তিনি।

২০২০ সালে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। নিজের বাড়িতেই উদ্ধার হয় ৩৪ বছরের তরুণ অভিনেতার দেহ। মৃত্যুর কারণ নিয়ে বলিউড এবং নেটমাধ্যমে প্রবল শোরগোলে উঠে আসে খুন, মাদক, ইন্ডাস্ট্রির রাজনীতির জেরের মতো নানা তত্ত্ব। প্রেমিকা রিয়া জড়িয়ে পড়েন সবটার সঙ্গেই। সুশান্তকে খুনের অভিযোগ থেকে তাকে মাদক সরবরাহ— সব কিছুতেই আঙুল ওঠে এই রমণীর দিকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান