স্বাধীন দেশ হওয়ার স্বপ্ন

news-image

নিউজ ডেস্ক : ইতালীয় রিভিয়েরার এক নয়নাভিরাম পাহাড়ের চূড়ায় ছোট গ্রাম সেবোরগা। তবে ছোট জনপদ হলেও পুরোদস্তুর একটি স্বাধীন দেশ হয়ে উঠতে চায় গ্রামটি। সেবোরগা একটি প্রিন্সিপ্যালিটি অর্থাৎ প্রিন্স বা অনুরূপ খেতাবের কারো শাসনাধীন। এরই মধ্যে এর নিজস্ব পতাকা, জাতীয় সংগীত, পাসপোর্ট, স্ট্যাম্প, মুদ্রা, এমনকি একজন রাজাও রয়েছেন। এলাকাটি এসবের সঙ্গে এখন যোগ করতে চাইছে সার্বভৌমত্বের আইনি স্বীকৃতি।

১৯৬০ সাল থেকে এই দাবি করে যাচ্ছে তারা। তবে আপাতত সেবোরগা শুধুই উত্তর ইতালির ইম্পেরিয়া প্রদেশের এক মনোরম গ্রাম। এখানে মাত্র ৩০০ জনের কিছু বেশি মানুষের বসবাস। আকার প্রায় পাঁচ বর্গমাইল। ফ্রান্স থেকে খুব কাছে। জনপদটির দিকে যাওয়ার রাস্তাটিতে আছে একটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং। সেখানে আছে সেবোরগার পতাকার রং দেওয়া একটি প্রহরীকক্ষ। কখনো কখনো সেখানে দায়িত্বে থাকেন স্বঘোষিত সীমান্তরক্ষীরা।

পাহাড়ের ওপরে দারুণ একটি অবস্থানে থাকা গ্রামটি থেকে নিচের রিভিয়েরার নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। চোখে পড়বে প্রিন্সিপ্যালিটি মোনাকোও, যা সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত খুদে রাষ্ট্র। সেবোরগার স্বাধীনতার নিরন্তর প্রচেষ্টার পেছনে মোনাকো এক বড় অনুপ্রেরণা। সেবোরগার প্রিন্সেস নিনা বলেন, আইনজীবীরা এটি নিয়ে কাজ করছেন। এ কারণেই তো আমি রাজকুমারী নির্বাচিত হয়েছি। প্রসঙ্গত, ‘হার সেরিন হাইনেস’ বলে সম্বোধন করা হয় সেবোরগার প্রিন্সেস নিনাকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান