স্বাধীনতা দিবসে হামলা চালালে কঠিন জবাব দেওয়া হবে: জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর আজ বুধবার উদ্‌যাপন করছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের ছয় মাসও পূর্ণ হয়েছে এই দিন। খবর আলজাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া।

এবার ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে।

ইতিমধ্যে জল-স্থলে বা আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পূর্বাঞ্চলীয় খারকিভে কারফিউ জারি করা হয়েছে।

রাশিয়ার যেকোনো হামলার ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, এইদিন যদি রাশিয়া কোনো ধরনের হামলা চালায় তবে এর কঠিন জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে তার শাসন পুনরুদ্ধার করবে ইউক্রেন।

গত সপ্তাহেই জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসকে ঘিরে মস্কো কুৎসিত কিছু একটা ঘটানোর চেষ্টা করবে।

‘মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘তারা একটি প্রতিক্রিয়া গ্রহণ করবে, একটি শক্তিশালী প্রতিক্রিয়া’

‘আমি বলতে চাই যে প্রতিটা দিন এই প্রতিক্রিয়া বাড়বে, এটি আরও শক্তিশালী হবে।

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, আগামীকাল আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের শত্রুদের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই রাশিয়ার উসকানি থেকে সতর্ক থাকতে হবে। আগামীকাল ভয়াবহ হামলা হতে পারে।
সূত্র : দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান