স্বাধীনতা দিবসে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২২

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হয়েছে। কিইভের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

কিইভের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে এবং ওই ক্ষেপণাস্ত্র হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়।

আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে এদিন ‘রাশিয়া ঘৃণ্য উস্কানি’ দিতে পারে। হামলার আশঙ্কায় দেশটির কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসে গণজমায়েত ও উদযাপন বাতিলও করে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি জানান, পূর্বাঞ্চলের ছোট শহর চ্যাপলিনে একটি ট্রেনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরটি রাশিয়া অধিকৃত দোনেৎস্ক থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

পরে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ আমাদের বেদনা চ্যাপলিনে। এই পর্যন্ত সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে।

পরে জেলেনস্কির সহযোগী কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো জানান, রাশিয়ার বাহিনীগুলো চ্যাপিলিনে দুইবার হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রথমবার একটি ক্ষেপণাস্ত্র এক বাড়িতে আঘাত হানে, এখানে এক বালক নিহত হয় আর পরে একটি রেল স্টেশনে রকেট হামলায় স্টেশনটিতে ও একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে যায় ও আরও ২১ জন নিহত হয়।

এ বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান