স্বস্তি ফিরেছে এক্সপ্রেসওয়ের ২ টোলপ্লাজায়

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিনের ব্যবধানে পাল্টে গেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজার চিত্র। গতকাল শুক্রবার টোল আদায়ের প্রথম দিনে দীর্ঘ যানজট থাকলেও আজ শনিবার একেবারেই ফাঁকা। সকাল থেকেই নেই কোনো যানজট। এতে স্বস্তি ফিরেছে এ সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী টোলপ্লাজায় মোট পাঁচটি বুথে আদায় হচ্ছে টোল। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি সহজেই টোল দিয়ে গন্তব্যে রওনা হচ্ছে। একেবারেই যানবাহনের চাপ নেই টোলপ্লাজা ও অভিমুখের সড়কে। তবে ৫৫ কিলোমিটার সড়কের মোট ছয়টি স্থানে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও শনিবার কেরানীগঞ্জের ধলেশ্বরী ও ফরিদপুরের ভাঙ্গা অংশে মোট দুইটি স্থানে আদায় হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কয়েকজন গাড়িচালক জানান, গতকাল অনেক যানজট হয়েছে। পাঁচ মিনিটের সড়কে ১ ঘণ্টা থেকে দেড়ঘণ্টা লেগেছে। আজতো কোনো চাপই নেই, গাড়ি নিয়ে আসলাম কোথাও অপেক্ষা করতে হয়নি।

মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিন রেজা জানান, গতকাল শুক্রবার ধলেশ্বরী টোলপ্লাজায় ৬টি বুথে টোল আদায় হয়েছে। ছুটির দিনে একবারে অনেক গাড়ি চলে আসে। যে কারণে যানজট তৈরি হয়। তবে আজ কোনো চাপ নেই। আজ পাঁচটি বুথে টোল আদায় হচ্ছে। যানবাহন বাড়লে ছয়টি বুথেই টোল আদায় হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান