স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাক মালিক-শ্রমিকেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫ দফা দাবি বাস্তবায়নে গত ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবির বিষয়ে আলাপ-আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাক মালিক-শ্রমিকদের ডেকেছেন। মন্ত্রীর সঙ্গে দাবিদাওয়ার বিষয়ে আজ বেলা ১১টায় বৈঠকে বসেছেন মালিক-শ্রমিকেরা।

এ বিষয়ে বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী বলেন, `স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ডেকেছেন। আমাদের ১৫ সদস্যের একটি দল গিয়েছে মন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা আমাদের দাবিদাওয়ার বিষয়ে মন্ত্রীকে অবগত করব। আশা করছি তিনি আমাদের সব দাবিদাওয়া মেনে নেবেন।’

পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, `যদি আমাদের ১৫ দফা দাবি মেনে নেওয়া হয়, তাহলে আজ থেকেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে। আর দাবি না মানলে কর্মবিরতি চলবে। পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যখন ডেকেছেন তখন দাবি মেনে নেবেন।’

ট্রাক মালিক-শ্রমিকদের ১৫ দফা দাবি হলো—মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন, তাঁদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন-সুবিধার আওতায় আনতে হবে।

সব বন্দরে অবস্থিত ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সব ড্রাইভার ও সহকারীকে বন্দরে হয়রানিমুক্ত প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দিতে হবে। গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। যেখানে-সেখানে গাড়ি চেকিং করা যাবে না। পুলিশের ঘুষ বাণিজ্যসহ সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। প্রতি ৫০ কিলোমিটার পর পর পণ্য পরিবহনে শ্রমিকদের জন্য দেশের সড়ক ও মহাসড়কে বিশ্রামাগার ও টার্মিনাল নির্মাণ করতে হবে।

সড়ক দুর্ঘটনায় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুবরণকারী সড়ক পরিবহন শ্রমিকদের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালীন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার