স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত অন্তত ৭

news-image

অনলাইন ডেস্ক : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।

রোববার স্থানীয় সময় ভোর ছয়টায় আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে এই আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আটালায়াস নাইট ক্লাবে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।’

অগ্নিকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে তিনি স্প্যানিশ টিভি চ্যানেলকে জানান, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা তাদের খোঁজ করছেন।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান