স্পাইসি চিলি চিকেন রেসিপি

news-image

নিউজ ডেস্ক : চাইনিজে আমরা ফ্রাইড রাইস এর সাথে স্পাইসি চিলি চিকেন খেতে বেশ পছন্দ করি। তবে আপনি চাইলে এই স্পাইসি চিলি চিকেন খুব সহজেও বাসায় তৈরি করে নিতে পারেন।

আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী:

প্রথমেই ১ কেজি হাড় ছাড়া মুরগি ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে মুরগীর টুকরোগুলো বাদামী করে ভেঁজে নিন।

এখন অন্য একটি প্যানে তেল গরম করে ১ চামচ আদা বাটা, ছেচে নেয়া রসুন এর কোয়া, অল্প পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি দিয়ে ভালো করে রান্না করুন। সাথে ২ চামচ টমেটো কেচাপ, চিলি সস, ভিনেগার মিশিয়ে দিন। স্বাদ বাড়ানোর জন্য ১/৪ কাপ আপেল জুস যোগ করতে পারেন রান্নায়। মাঝারি আঁচে রান্না করতে থাকুন। সাথে সামান্য পানি দিন।

এবার মশলা ভালো করে কষানো হয়ে এলে ভেজে রাখা মুরগী টুকরোগুলো দিয়ে ভালো করে ভালো করে নেড়ে নিন। ১৫-২০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন।

ব্যস এভাবেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ এর মতো ‘স্পাইসি চিলি চিকেন’। ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান